শাহরাস্তিতে অনলাইন পোর্টাল জনপদ বার্তা'র আয়োজনে গুনীজন সংবর্ধনা
১০ জুন, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

  

শাহরাস্তিতে অনলাইন পোর্টাল জনপদ বার্তা'র আয়োজনে গুনীজন সংবর্ধনা

নিউজ এডিটর
২৯-১২-২০২৪ ১২:০৭ অপরাহ্ন
শাহরাস্তিতে অনলাইন পোর্টাল জনপদ বার্তা'র আয়োজনে গুনীজন সংবর্ধনা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অনলাইন পোর্টাল জনপদ বার্তা'র আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) শাহরাস্তির এক চাইনিজ রেস্টুরেন্টে বিকেল ৩টায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি শাহারাস্তি উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্ণীতি প্রতিরোধ কমিটি শাহরাস্তি শাখার সভাপতি ও জনপদ বার্তার নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ, চেড়িয়াড়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক ও সমাজ কল্যান সমিতির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, কার্যকরী সদস্য মাহবুব হাসান বাবলু।

দৈনিক জনপদ বার্তা'র সম্পাদক রাফিউ হাসান হামজা এর প্রচেষ্টায় ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তি উপজেলার আমির মোস্তফা কামাল

অনুষ্ঠানে সমাজ সেবা ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, মোস্তফা কামাল ও জাহিদুল ইসলাম দিপুকে, শিক্ষা ক্ষেত্রে সমাজে অবদান রাখায় মোঃ আবুল কালাম, মোঃ আব্দুর রহিম, মোঃ জসিম উদ্দিনকে, সমাজে অবদান রাখায় ২০ টি স্বেচ্ছাসেবক সংগঠনকে এবং রক্ত নিয়ে কাজ করা ৫ টি স্বেচ্ছাসেবক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

এ বছর শাহরাস্তিতে সেরা স্বেচ্ছাসেবক ২০২৪ হিসেবে নির্বাচিত হোন মোঃ মেরাজুনবী রাজু। সেরা ক্রীড়া সংগঠক হিসেবে অষ্টগ্রাম স্পোর্টি ক্লাবের সভাপতি মোঃ মাহবুবুর রহমানকে এবং আইন পেশার মাধ্যমে সমাজে সেবা প্রদান করায় এড মোঃ সুমন মিয়াকে সম্মাননা দেয়া হয়।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে আরও ৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। দৈনিক জনপদ বার্তা'র পেইজ ভিজিটর হিসেবে শাহাদাত হোসেনকে উপহার প্রদান করা হয়।


নিউজ এডিটর ২৯-১২-২০২৪ ১২:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া