শিরোনামঃ
নিউজ এডিটর ২৯-১২-২০২৪ ০৮:২৫ অপরাহ্ন |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার একটি বাল্কহেডসহ ১৩জনকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মতলব উত্তরের বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলতলি নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া