শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৯-১২-২০২৪ ০৩:২৩ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলায় খরা মৌসুমে খালে পানি সংরক্ষণ এবং কৃষি জমিতে পানি সেচের জন্য পানি উন্নয়ন বোর্ডের আওতায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
(২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ২নং আলগী দূর্গাপুর উওর ইউনিয়নের কমলাপুর গ্রামে ফরিদগঞ্জের রামপুর বর্ডার থেকে আলগী বাজার পযর্ন্ত খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
এসময় নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আমাদের যে ফরিদগঞ্জের রামপুর বর্ডার থেকে আলগী বাজার পযর্ন্ত যেই খালটি রয়েছে। এবং আপনারা জানেন আলগী বাজারের ঐ খালে ময়লা ফেলার কারণে, ময়লা দিয়ে খালটি ভরাট হয়ে গিয়েছে। এবং আমাদের সামনে যেই বোরো মৌসুম আছে। এই ধান চাষের জন্য পানি দরকার হাইমচরের কৃষকদের। আমরা যদি এই ১০ জানুয়ারীর মধ্যে এই খাল গুলো খনন না করতে পারি। তাহলে আমাদের বোরো চাষটা অনেক ব্যাহত হবে। সে জন্য আমরা পানি উন্নায়নের প্রতি আহবান জানাচ্ছি। ওনারা যেনো যে দুটি খাল রয়েছে, একটি হচ্ছে রামপুর থেকে আলগি বাজার পর্যন্ত এবং আরেকটি হচ্ছে টেককান্দি থেকে সাবু মাস্টার এলাকা পযন্ত এই দুটি খাল জানুয়ারির ১০ তারিখের মধ্যেই খাল খনন করা শেষ করেন। তাহলে আমাদের কৃষকরা ধান চাষের জন্য যে পানি প্রয়োজন তারা সেটি পাবে। দুটি খালের খননের বরাদ্দ ১৭ লক্ষ টাকার বেশি। রামপুর থেকে আলগী বাজার পর্যন্ত ৩১৮৫ মিটার এবং অন্য খালটি খনন করা হবে প্রায় ২ হাজার ২১২৫ মিটার।
পানি উন্নয়ন বোর্ডের দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের ভুমিকা সম্পকে নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, খালের জমি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের, আইন অনুযায়ী আমরা যদি কোন কিছু উচ্ছেদ করতে চাই। তাহলে যাদের জমি তারা আমাদেরকে চিঠি দিতে হয়। তখন প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হয়। পানি উন্নয়ন ভোট রিকুজেশন করে এটা আমাদের জমি আমরা উচ্ছেদ করতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তাহলে সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের ব্যবস্থা করবো।
বাংলাদেশ পানি উন্নায়ন বোর্ড চাঁদপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন বলেন, যে খালটি খনন করা হচ্ছে ৩ কিলো ১৮৫ দৈর্ঘ্য হচ্ছে আমাদের খনন কাজ হবে। তো সেই লক্ষ্যে আমাদের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আমাদের আরেকটি খাল রয়েছে সেখানেও আমাদের খনন কাজ অচিরেই শুরু করবো। সেটার দৈর্ঘ্য হচ্ছে ২ কিলো ২৫ মিটার। এই খনন যদি আমরা সম্পন্ন করতে পারি। তাহলেই অত্র অঞ্চলে যারা কৃষক রয়েছেন, তারা পর্যাপ্ত পরিমাণ পানি পাবেন। পানির যেই সমস্যাটা বিগত দিন ছিল কত বছরও ছিল। আমরা আশা করছি এবছর সেই সংকটটি আর হবে না। আমরা পানি দিয়ে কৃষকের উপকার করতে পারব। এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে এই খাল। এই খাল খনন কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের।
পানি উন্নয়ন বোর্ডের দখলকৃত খাল উদ্ধারে পানি উন্নয়নপুরের কি পদক্ষেপ রয়েছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে হবে তিনি বলেন, আমরা ইতিমধ্যে যেসকল খাল ও নদী নালা রয়েছে সেখানে পানি প্রবাহে বাধা জানকারি যে সকল অবকাঠামো আছে এগুলোর তালিকা প্রণয়ন করা শুরু করেছি। ইতিমধ্যে কিছু খালের তালিকা প্রণয়ন করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। এবং কিছু খালের তালিকা জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করেছি। আপনারা জানেন এই অবৈধ স্থাপনা উচ্ছেদে যে বিষয়টি রয়েছে সেটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখানে উচ্ছেদ মামলা করতে হয়, তাদেরকে নোটিশ করতে হয়, ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হয়। এ সকল প্রক্রিয়া শেষ করি যে অবৈধ স্থাপনা গুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নায়ন বোর্ড হাইমচর উপজেলার দায়িত্বরত কর্মকর্তা এসও মোঃ হাসান, ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে ফারুকুল ইসলাম মেম্বার এবং স্থানীয় গণমান্ন ব্যক্তিবর্গ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া