শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৯-১২-২০২৪ ০৩:২৩ অপরাহ্ন |
‘যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা’ এই স্লোগানকে সামনে রেখে হাইমচরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ এর আওতায় দুই দিন ব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে দুই দিন ব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
তিনি বলেন, আমরা যদি একটি উন্নত রাষ্ট্র গঠন করতে চাই, আমরা যদি চাই এই দেশটি উন্নত হবে, প্রতিটি নাগরিক উন্নত হবে, তাহলে কিন্তু তাদেরকে শারীরিক ও মানসিকভাবে উন্নত হওয়ার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন।
তিনি আরও বলেন, যেই বাচ্চাটি সঠিকমত পুষ্টি পাচ্ছে না, তার মানসিক বিকাশ হবে না। শিশুর বেডে ওঠাটা আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। যে বাচ্চাটি বাহিরে কাদামাটি দিয়ে খেলা করে তার যেই মানসিক বিকাশ হয়। আর যেই ছেলেটা সারাদিন মোবাইল দেখছে সারাদিন টিভি দেখছে তার ঐ মানসিক বিকাশ তো হবেনা। এ বিষয়গুলো নিয়ে অনেকের অনেক মতবাদ রয়েছে। অনেকেই বলছেন যুগের সাথে তাল মিলিয়ে মোবাইল দিতে হবে। আমাদের সময় মোবাইল ছিল না সেজন্য আমরা পাইনি, এখন দেওয়া উচিত। আসলে কোনটা উচিত কোনটা উচিত না এগুলো ভালোভাবে ভেবে তারপরে কাজ করা সঠিক হবে।
উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, একটি শিশু বেড়ে ওঠার জন্য কোন ধরনের খাদ্য তালিকা প্রয়োজন, কোন ধরনের পরিবেশ প্রয়োজন, কোনটা দেওয়া উচিত কোনটা দেয়া উচিত না, সে বিষয়ে আপনারা সকলেই রিসার্চ করে নিজেরা অবগত হবেন এবং মায়েদেরকে অবগত করবেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরফিন এর সভাপতিত্বে ও হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ কে.এম. আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জণী ঘোষ, বাংলাদেশ গ্রাম আদালত সমন্বয়কারী মোঃ জাকিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাগন এবং সাংবাদিকবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া