চাঁদপুরে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
৩১ মে, ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন

  

চাঁদপুরে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শামসুল আলম জুয়েল
৩০-১২-২০২৪ ০৮:০৬ পূর্বাহ্ন
চাঁদপুরে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চাঁদপুরে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা ক্রিকেট দল। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, বিসিবির কোচ ও নির্বাচক মো. রুহুল কুদ্দুস শামিম, ক্রিকেটার মোরসালিন খান, চাঁদপুরের ভেনু ম্যানাজার গাউসুল আলম, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর স্টেডিয়ামের ভেনুতে অংশ নিয়েছে ৪টি জেলা। দলগুলো হলো- নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও ব্রাহ্মন বাড়িয়া। উদ্বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন আম্পায়ার সুকন ও ফারুক।


শামসুল আলম জুয়েল ৩০-১২-২০২৪ ০৮:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া