বিএনপি নেতা জাকির হোসেনের কন্যার বিয়েতে বিশিষ্ট নাগরিকরা
২৫ মে, ২০২৬ ০৪:৩৫ পূর্বাহ্ন

  

বিএনপি নেতা জাকির হোসেনের কন্যার বিয়েতে বিশিষ্ট নাগরিকরা

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
৩১-১২-২০২৪ ০২:৪৭ অপরাহ্ন
বিএনপি নেতা জাকির হোসেনের কন্যার বিয়েতে বিশিষ্ট নাগরিকরা
বিএনপির সিনিয়র নেতা মতলবের কৃতি সন্তান জাকির হোসেন হিরোর জ্যৈষ্ঠ কন্যা ইঞ্জিনিয়ার মিথিলা হোসেন এবং ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান তন্ময়ের রাজসিক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকার বেইলি রোডে অফিসার্স ক্লাবে রাজসিক এই বিয়ের অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর সোয়েব আহমেদ,স্থপতি ইকবাল হাবিব,পরিকল্পনা সচিব ডক্টর মাহবুবুর রহমান খোকন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আতাউর রহমান খান,পুলিশের ডি আই জি অপারেশন ফজলুর রহমান,অতিরিক্ত সচিব আফজালুর রহমান,বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম সাত্তার,খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব বিজন কান্তি,বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি অধ্যাপক বদরুজ্জামান,স্বেত পত্র প্রণয়ন কমিটির সদস্য ডঃ আবু ইউসুফ,ঢাকা বিদ্যালয় এর ভেটনারী বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাবেদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রির চেয়ারম্যান ডঃ নুরুন্নবী,ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আনোয়ার হোসেন,পিডিবির চেয়ারম্যান সাবেক সচিব আব্দুল খালেক,সাবেক সচিব মাহাবুবুর রহমান, ডাকসুর সাবেক জিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান,ডাকসুর সাবেক এজিএস ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম,পাসপোর্ট অফিসের সাবেক ডিজি মেজর জেনারেল মাসুদ রিজওয়ান,বাংলাদেশ সড়ক মহাসড়কের প্রধান প্রকৌশলী মনির পাঠান।বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল দিপু,ডক্টর হাশেম,মহসিন আল হোসাইন,সাইফুল ইসলাম,বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল,বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল,গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের মধ্যে কমিউনিস্ট লীগের সভাপতি সাইফুল হক,গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম,নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না,মাওলানা ভাসানী পরিষদের বাবলু,খুলনা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,বরিশাল বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, চট্টগ্রাম বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন।

তাছাড়া বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব,চিকিৎসক,ব্যাংকার,সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ানের শিল্পী রাজিব সহ দেশের বরেণ্য শিল্পীরা।

নবদম্পতি ইঞ্জিনিয়ার মিথিলা হোসেন এবং ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান তন্ময় দেশবাসী সকলের নিকট দোয়া প্রার্থী।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ৩১-১২-২০২৪ ০২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া