শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০১-০১-২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন |
উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হাইমচর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে থানা প্রাঙ্গণে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম।
শুরুতেই সভাপতির বক্তব্যে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সুমন বলেন, জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন হলো ওপেন হাউজ ডে এর মাধ্যমে উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। এলাকার পরিবেশ আরও শান্ত রাখতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক কারবারি, শব্দ দূষণ সহ কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই আমাদের নজরে আনুন। বিশেষ করে নির্মাণাধীন স্থাপনায় কোনা প্রকার চাঁদাবাজির তথ্য আমাদের কে অবগত করুন। আমরা থানা পুলিশের পক্ষ থেকে সকল সমস্যা ও অভিযোগ গুলো সমাধান করার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সদস্য মো মহসিন মিয়া, মোতাহের হোসেন স্বপন, জাহাঙ্গীর আলম, কবির কোতয়াল সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, পুলিশি সদস্যবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া