শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০১-০১-২০২৫ ০২:৩৭ অপরাহ্ন |
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচর উপজেলা ছাত্রদলের আয়োজনে র্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল নিয়ে কোতওয়াল মোড় বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। পরে উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন ও সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝির নেতৃত্বে শতশত নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র্যালি নিয়ে উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিআরডিবি মাঠে মিলিত হয়। পরে উপজেলা বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
র্যালি ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনর রশীদ, যুগ্ন সম্পাদক সরদার আবু তাহের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সদস্য সচিব আব্দুল মান্নান আখন, উপজেলা সেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, উপজেলা সেচ্চাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ আলী, মোঃ সোলাইমান মিয়া, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মহসিন মিয়া।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ হোসাইন, কলেজ ছাত্রদল সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া