শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০১-০১-২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন |
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক আহমেদ ফয়েজ এর নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদর আলগী বাজার এসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ছাত্রদলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম, খালেদ হোসেন, সহ সাধারণ সম্পাদক হারুণ সর্দার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিয়াম, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ফারুক মাল সহ কলেজ ছাত্রদলের অন্যান নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া