হাইমচরে হুফ্ফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন

  

হাইমচরে হুফ্ফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০১-০১-২০২৫ ১০:০০ অপরাহ্ন
হাইমচরে হুফ্ফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত

হাইমচর উপজেলায় প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠিত হুফ্ফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নতুন শাখা ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার উত্তর আলগী গ্রামে ২০২২ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটির ক্যাম্পাস স্থানান্তর করে বুধবার (১ জানুয়ারি) উপজেলা সদর আলগী বাজার মধ্য গলি মুন্সি প্লাজা দ্বিতীয় ও তৃতীয় তালায় মনোরম পরিবেশে আলোচনা, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মারুফ হোসাইন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আলগী বাজার ব্যবসায়ী সদস্যবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০১-০১-২০২৫ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 287 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া