চাঁদপুরে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন
০৩ আগস্ট, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

  

চাঁদপুরে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

নিউজ এডিটর
০২-০১-২০২৫ ০৫:৩০ অপরাহ্ন
চাঁদপুরে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুযারি) দুপুরে ফিতা কেটে শিশু পুনর্বাসন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় তিনি বক্তব্যে বলেন, সত্যি বলতে বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান থাকুক আমরা চাই না। সরকারের দায়িত্ব আছে যে একটা শিশু যেন নিজের অধিকার থেকে বঞ্চিত না হোক। হয়তো বাবা মা পাওয়ার অধিকার না দিতে পারলেও অন্যান্য যেমন বেঁচে থাকাসহ সবধরণের অধিকার নিশ্চিত করছে সরকার। শিশুদের অধিকার নিশ্চিত করতেই সরকার সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সুরক্ষা দিচ্ছেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি পথ শিশু বা এতিম শিশুদের একটা আশ্রয়স্থল হয়েছে এ প্রতিষ্ঠানটির মাধ্যমে। আমাদের সমাজে অনেকেই আছেন বিত্তশালী। তারা ইচ্ছে করলেই পথ শিশুদের সহায়তার জন্যে এগিয়ে আসার জন্যে। কিন্তু অনেকেই তা করেন না। যারজন্যেই সরকার এমন উদ্যোগ নিচ্ছেন। এই প্রতিষ্ঠানের একটি শিশুও যেন নির্যাতিত না হয়। এখানে যারা কাজ করবে তারা যেন মানবিক হয়।

তিনি এলাকার মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা মিশুদের প্রতি অবহেলার চোখে না দেখে তাদেরকে মানবিক চোখে দেখবেন। আপনারা এই প্রতিষ্ঠানের সকলকে সহযোগিতা করবেন। আমরা চাই প্রতিটি বাচ্চা ধনী বা গরীব হোক তারা যেন তাদের বাবা মার সাথে থাকে। খেয়াল রাখবেন কেউ যেন সুযোগের সদ্ব্যবহার না করে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা বেগমের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সাইফ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মো. মোশাররফ।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজ এডিটর ০২-০১-২০২৫ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 276 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া