শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০২-০১-২০২৫ ০২:২১ অপরাহ্ন |
“নেই পাশে যার, সমাজসেবা আছে তার” এই স্লোগান কে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর ও হাইমচর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ওয়াকাথন এবং কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ার হোসেন মোল্লা সহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারের মাঝে পুরস্কৃত করা হয়।
হাইমচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।
এই অনুষ্ঠানটি শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় হত দরিদ্র দের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া