চাঁদপুরে বাংলাদেশ স্কাউটের ৪ শতাধিক শীতবস্ত্র বিতরণ
১২ জুন, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

  

চাঁদপুরে বাংলাদেশ স্কাউটের ৪ শতাধিক শীতবস্ত্র বিতরণ

শামসুল আলম জুয়েল
০৩-০১-২০২৫ ০১:৩০ অপরাহ্ন
চাঁদপুরে বাংলাদেশ স্কাউটের ৪ শতাধিক শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর শহরের নদীর পাড় ও চরাঞ্চলের গরীব অসহায়দের মাঝে ৪ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি ও বিএসজিএফ এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: শামসুল আলম খান।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, স্কাউটসের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। 

বিএসজিএফের আন্তর্জাতিক সম্পাদক জুলফিকার আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক এমএ ওয়াহেদ, সহ কোষাধ্যক্ষ মো: আফতাবুর রহমান, নির্বাহী সদস্য সাদেক হোসেন সানি, রোটারিয়ান অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ এ সময় উপস্থিত ছিলেন।

একই দিনে চাঁদপুর জেলা স্কাউট অফিসে চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও ফেলোশিপের কার্যালয় উদ্বোধন করা হয়। আহবায়ক কমিটির আহবায়ক সুফি খায়েরুল আলম খোকন ও সদস্য সচিব এডভোকেট এটিএম মোস্তফা কামাল। চাঁদপুর জেলা স্কাউট কেন্দ্রে চাঁদপুর জেলা শাখার উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।


শামসুল আলম জুয়েল ০৩-০১-২০২৫ ০১:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া