চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন
৩১ মে, ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন

  

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন

নিউজ এডিটর
০৪-০১-২০২৫ ০৮:১১ অপরাহ্ন
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন

ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২৪ সালের ২৭ আগষ্ট স্মারকের পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থার এই কমিটির অনুমোদন হয় গত ১ জানুয়ারি।

পদাধিকার বলে এই কমিটির আহবায়ক হলেন-চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যাক্তি (খেলোয়াড়, কোচ ও রেফারি) জাহাঙ্গীর গাজী ও আহমেদ হাসান আল জায়েদ।

স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যাক্তি নুরুল আমিন খান (আকাশ)। ক্রীড়া সম্পৃক্ত ও সংগঠক ছাত্র প্রতিনিধি মারজুক মুঈদ। ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক আশা করেন এই কমিটি গঠনের মধ্য দিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন আসবে। জেলা ক্রীড়ার ঐতিহ্য পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারবে এই কমিটি।


নিউজ এডিটর ০৪-০১-২০২৫ ০৮:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া