হাইমচরে মুহাম্মাদিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় সবক প্রদান উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন

  

হাইমচরে মুহাম্মাদিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় সবক প্রদান উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০৬-০১-২০২৫ ১২:৩০ অপরাহ্ন
হাইমচরে মুহাম্মাদিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় সবক প্রদান উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচর উপজেলায় উত্তর আলগী মুহাম্মাদিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬রা জানুয়ারি) সকালে উপজেলার উত্তর আলগী গ্রামে মিজি বাড়ি জামে মসজিদ সংলগ্ন উত্তর আলগী মুহাম্মাদিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই সবক প্রদান উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ বেপারীর সভাপতিত্বে ও পরিচালক মাওলানা মোঃ নুরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সবক প্রদান করেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন আশরাফিয়া কাছেমুল উলূম মাদরাসা মোহতামিম হাফেজ মাওলানা তৈয়বুর রহমান কাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও হযরত ফাতেমা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাজমুল মেলকার।

শিশু শ্রেনি ও প্রথম শ্রেনি পরিক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৬-০১-২০২৫ ১২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া