চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
২৪ নভেম্বর, ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শামসুল আলম জুয়েল
০৭-০১-২০২৫ ০৫:১২ অপরাহ্ন
চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্য তালিকা ও লাইসেন্স নবায়ন না থাকায় চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকআব্দুল্লাহ আল ইমরান ।

তিনি বলেন, আজ শহরের পুরান বাজারে মূল্য তালিকা না থাকায় মেসার্স মনির ট্রেডার্স কে ২ হাজার টাকা এবং হাজী ট্রেডার্স কে বিএসটিআই এর লাইসেন্স নবায়ন না থাকা ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ২০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। 

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। 

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। 

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 


শামসুল আলম জুয়েল ০৭-০১-২০২৫ ০৫:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 132 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া