মতলব উত্তরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৬:১৩ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু

নিউজ এডিটর
০৮-০১-২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন
মতলব উত্তরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নীচে পড়ে মোঃ জামাল আখন (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার সিপাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ জামাল আখন ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের সাইদ আখনের ছেলে ।

স্থানীয়রা জানান, মোঃ জামাল আখন গাছ কেনা-বেচার ব্যবসা করতেন। সে সিপাহীকান্দি গ্রামের মোজ্জামেল হাজারী কাছ থেকে গাছ ক্রয় করে। ঘটনার দিন সকালে গাছ কাটার শ্রমিক নিয়ে তার কিনে রাখা মেহগনি গাছ কাটতে যায়। গাছ কাটা অবস্থায় রশি দিয়ে টান দিলে গাছ তার উপড়ে পড়লে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কৌশিক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজ এডিটর ০৮-০১-২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া