মতলব উত্তরে ৩ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র
০৩ জুন, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে ৩ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

নিউজ এডিটর
০৮-০১-২০২৫ ০৫:৪২ অপরাহ্ন
মতলব উত্তরে ৩ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

মতলব উত্তরে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে ফাহিম ফরাজী (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র। এতে করে আতঙ্কে রয়েছে ফাহিমের পরিবারের সদস্যরা।

নিখোঁজ ফাহিম ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামের স্বপন ফরাজীর ছেলে ও ঢাকার কেরানীগঞ্জের বাঘৈর মুঈনীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। ফাহিমের পরনে ছিলো সাদাকালো সোয়েটার ও সাদা পায়জামা। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্জি।

নিখোঁজ ফাহিমের স্বজনরা জানায়, সোমবার (৬ জানুয়ারি ২০২৫) সকাল ৮ টায় বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয় ফাহিম। মাদ্রাসা শিক্ষকরা জানান, ফাহিম মাদ্রাসায় আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তিনদিনে আর সন্ধান মিলেনি নিখোঁজ ফাহিমের।

যদি কেউ ফাহিমের কোথাও সন্ধান পেয়ে থাকেন তাহলে 01321804642 ও 01905219479 নম্বরে যোগাযোগ করে বাবা-মায়ের বুকে ফিরিয়ে দেবার আকুতি জানিয়েছেন নিখোঁজ ফাহিমের পরিবার।


নিউজ এডিটর ০৮-০১-২০২৫ ০৫:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া