চাঁদপুর সরকারি হাসপাতালের ৩ নারী দালালকে কারাদন্ড
০৩ জুন, ২০২৬ ০৯:২০ পূর্বাহ্ন

  

চাঁদপুর সরকারি হাসপাতালের ৩ নারী দালালকে কারাদন্ড

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৮-০১-২০২৫ ০১:৪২ অপরাহ্ন
চাঁদপুর সরকারি হাসপাতালের ৩ নারী দালালকে কারাদন্ড
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সরকারি ওষুধ নিয়ে যাওয়ার সময় ইসরাত জাহান (৩০) ও খাদিজা আক্তারকে (২৮) এক মাস করে এবং নাসিমা বেগম (৪৫) নামে দালালকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের সামেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন।

এর আগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল দালালমুক্ত করার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য হাসপাতালের ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে সাজাপ্রাপ্ত তিন নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, সরকারি জেনারেল হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন তারা দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছে। এছাড়া এ সকল দালালরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের ভিজিটিং কার্ড নিয়ে এসে রোগীদের ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে। হাসপাতালের সামনে যে সকল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলোর মালিকপক্ষ এ সকল নারী দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছে। দালালমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন বলেন, হাসপাতালের রোগীদের হয়রানি থেকে রক্ষায় আটক তিনজনকে সাজা দেয়া হয়েছে। পরে তাদেরকে কারগারে পাঠানোর জন্য মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারিখ: ০৮.০১.২০২৫


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৮-০১-২০২৫ ০১:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া