ডিম বিক্রি করে সংসার চালাচ্ছে অসহায় স্বপন মিয়া
০২ আগস্ট, ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন

  

ডিম বিক্রি করে সংসার চালাচ্ছে অসহায় স্বপন মিয়া

নিউজ এডিটর
০৮-০১-২০২৫ ০৭:৪৮ অপরাহ্ন
ডিম বিক্রি করে সংসার চালাচ্ছে অসহায় স্বপন মিয়া

সংসারে প্রচণ্ড অভাব। আর এই অভাবের তাড়নায় হাড় কাপানো শীতও মো. স্বপন মিয়াকে ঘরের বাইরে আসতে বাধ্য করে। ঝুড়িতে ডিম ভরে চাঁদপুরের মতলব উত্তরে বিভিন্ন স্থানের ছুটে চলেন তিনি। ঝুড়ি ভর্তি ডিম মাথায় নিয়ে চলে যায় গ্রামের বাড়ি বাড়ি। ডিম বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে চলে সংসার।

খোঁজ নিয়ে জানা যায়, মে. স্বপন মিয়া উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের পুটিয়ারপাড় গ্রামের মৃত আব্দুল রাজ্জাক প্রধানের ছেলে।অভাবের তাড়নায় পড়ে বৃদ্ধ বয়সে মো. স্বপন মিয়া (৬৫) কয়েক বছর ধরে ডিম বিক্রি করে সংসার চালাচ্ছে। স্ত্রী, ২ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসার তার। বড় মেয়ে তানিয়া আক্তার কে বিয়ে দিয়েছেন পার্শ্ববর্তী গ্রামে। ছোট মেয়ে আমেনা আক্তার (১৪) পড়াশোনা করে অষ্টম শ্রেণীতে। বড় ছেলে হুমায়ুন (২৫) ও ছোট ছেলে হারুন (১৮) অন্যের জমিতে কাজ করে।

ছেংগারচর বাজারে মো. স্বপন মিয়ার সাথে কথা হলে তিনি জানান, ডিম বিক্রির আগে আমি দোকানদারি করতাম, সেখানে ব্যবসার লোকেশন খাইলে ডিমের ব্যবসা বেছে নেই। আমার গ্রামের পাশেই মুরগির খামার থেকে ডিম কিনে আমি গ্রামে গ্রামে ঘুরে ডিম বিক্রি করি। এক কুড়ি (২০টা) ডিম বিক্রি করি ৩০০টাকা। দৈনিক ২০ থেকে ২৫ কুড়ি ডিম বিক্রি করে ৪০০ থেকে ৫০০টাকা লাভ করি। তা দিয়ে কোন রকম আমি সংসার চালাই।

মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার বলেন, এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও অসহায় মানুষের পাশে যদি সমাজের বিত্তবান এবং সামাজিক সংগঠনগুলো যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে তারা আরো ভালোভাবে জীবন যাপন করতে পারবে। কিছুটা হলেও স্বাবলম্বী হবে তারা।


নিউজ এডিটর ০৮-০১-২০২৫ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 178 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া