শিরোনামঃ
নিউজ এডিটর ০৮-০১-২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন |
গত ৬ জানুয়ারি হতে ৮ জানুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান নজরুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক ফাহাদ আল নূর সাজিদ, সিনিয়র আরসিওয়াই সদস্য রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকি (আরএফএসএম), সিনিয়র আরসিওয়াই সদস্য ফখরুদ্দিন আহমেদ রিয়াজ, রোটারিয়ান আবু সাঈদ কাউসার (আরএফএসএম), রিয়াজুর রহমান রানাসহ আরো অনেকে।
৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সিনিয়র আরসিওয়াই ফোরামের সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ঢাকা থেকে আগত সিনিয়র আরসিওয়াই সদস্য সোহেল স্বপন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী মৌলিক ও চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর ইউনিটের ২৭ জন সদস্য অংশগ্রহণ করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া