বিশেষ টাস্কফোর্সের অভিযানে মতলবে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
০২ জুন, ২০২৬ ০৪:০৪ পূর্বাহ্ন

  

বিশেষ টাস্কফোর্সের অভিযানে মতলবে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৮-০১-২০২৫ ০২:৩৩ অপরাহ্ন
বিশেষ টাস্কফোর্সের অভিযানে মতলবে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের বিশেষ টাস্কফোর্সের অভিযানে মতলব দক্ষিণের মুন্সির হাট ও বড়দিয়া আড়ং বাজারে খাবারের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে বিসমিল্লাহ ব্রেড এর মালিককে ৫ হাজার টাকা ও একই আইনে রাহিম বেকারির মালিককে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় নিশাত মেডিকেল এর মালিককে ২ হাজার টাকাসহ মোট ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

তিনি আরো বলেন, জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৮-০১-২০২৫ ০২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া