চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
৩০ আগস্ট, ২০২৬ ০৭:৩৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

শামসুল আলম জুয়েল
০৯-০১-২০২৫ ০৬:৪১ অপরাহ্ন
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

মামলার বিবরণ থেকে জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতবছর ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় গত বছর ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলায় মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি হিসেবে বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাতে রাজধানী থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশের একটি আভিযানিক দল।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে হাজীগঞ্জ থানায় এনে আদালতে সোপর্দ করা হবে। এই মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

 


শামসুল আলম জুয়েল ০৯-০১-২০২৫ ০৬:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 126 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া