শিরোনামঃ
নিউজ এডিটর ০৯-০১-২০২৫ ০৭:২৯ অপরাহ্ন |
ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সেকদি তরজিরান্তি বেপারী বাড়ি ইসলামিক একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণী কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) একাডেমি মাঠে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়।
বেপারী বাড়ি ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলাউদ্দিন বেপারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সহকারী পরিচালক মিসেস খাদিজা সুলতানা বেপারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক আতোয়ার রহমান সাকিব, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মামুন হোসেন মজুমদার, এলাকাবাসীর পক্ষে বাবুল হোসেন পাটোয়ারী, সাংবাদিক জাকির হোসেন সৈকতসহ আরো অনেকে। সবশেষে প্রতিষ্ঠানটির শিক্ষার মানেন্নয়নে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক ইমাম হোসেন জমাদার।
কোরআন তেলাওয়াত করেন একাডেমির হিফজ শাখার ছাত্র হাফেজ মো. আনাস বিন মমিন, ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মো. ওসামা বিন মমিন। এ সময় বিভিন্ন সূরা পাঠ করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন আমেরিকা প্রবাসী একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাউদ্দিন বেপারীর ছোট ছেলে মোহাম্মদ আরফান আহমেদ বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন আতোয়ার রহমান সাকিব।
উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক সাইদুল ইসলাম, তানজিলা আক্তার বিথি, মরিয়ম আক্তার, জুবায়ের হোসেন রিফাত, মো. নোমান খান, আল আমিন বেপারীসহ অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে। অনুষ্ঠান শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শ্রেণী পাঠদানের জন্যে বই বিতরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া