হাইমচরে সমাজসেবক আক্তার হোসেন মিয়াজীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
১১ জুন, ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন

  

হাইমচরে সমাজসেবক আক্তার হোসেন মিয়াজীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১০-০১-২০২৫ ০৪:২২ অপরাহ্ন
হাইমচরে সমাজসেবক আক্তার হোসেন মিয়াজীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুরের হাইমচর উপজেলায় ভাই বন্ধু যুব সংগঠন এর প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী আলহাজ্ব মো: আক্তার হোসেন মিয়াজী (পলাশ) এর উদ্যোগে শীতার্ত ৫শত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল দশটায় উপজেলার উত্তর চরভাঙ্গা ২০নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজসেবক আনোয়ার মিয়াজীর সভাপতিত্বে ও ভাই বন্ধু যুব সংগঠনের সাধারণ সম্পাদক খলিল মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমান শেখ।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, ভাই বন্ধু যুব সংগঠনের সভাপতি রাসেল মিয়াজী।
 
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন।
 
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মনির হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১০-০১-২০২৫ ০৪:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 137 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া