শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১১-০১-২০২৫ ০৭:২১ পূর্বাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদে ১৯৮৩ জনকে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সুবিধাভোগি ১৯৮৩ জন ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবি স্মার্ট কার্ড বিতরন করা হয়। উপস্থিত ছিলেন ইউপি সচিব বিল্লাল হোসেন (সোহাগ) সহ দায়িত্বরত কর্মকর্তাগন।
এবিষয়ে সুবিধাভোগি পরিবার বলেন, আমরা স্মার্ট টিসিবি কার্ড পেয়ে আনন্দিত। কারণ এখন আমাদের যাদের স্মার্ট কার্ড রয়েছে তারাই টিসিবি পন্য পাবো। আগে স্মার্ট কার্ড না থাকায় একজনের পন্য আরেকজনের ক্রয় করে নিয়ে যাতেন। আশা করি এই স্মার্ট কার্ড এর মাধ্যমে আমরা সঠিকভাবে পন্য ক্রয় করতে পারো। তবে এই স্মার্ট কার্ড করতে আমাদের কোন টাকা পয়সা লাগেনি। পরিষদ থেকে আমাদের কি ফ্রি ভাবেই এটি দিয়েছে।
ইউপি সচিব বিল্লাল হোসেন সোহাগ বলেন, আমাকে আর কেউ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্মার্ট কার্ড গুলো দেওয়া হয়েছে। আমরা সঠিক ব্যক্তিকে আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করে এই স্মার্ট কার্ড বিতরণ করছি। স্মার্ট কার্ড বিতরণ পরিষদের পক্ষ থেকে কোন প্রকার টাকা পয়সা নেওয়া হয়নি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া