শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১১-০১-২০২৫ ০৮:১৩ অপরাহ্ন |
সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি বের করা হয়। অস্থায়ী কলেজ ক্যাম্পাস থেকে বের করা বর্ণাঢ্য র্যালি শহরের কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে।পরে ক্যাম্পাসে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
দিনভর নানা আয়োজনের মধ্যে ছিলো চা-চক্র,আলোচনা সভা,স্মৃতিচারন,পিঠা উৎসব, ক্রিকেট বল নিক্ষেপ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা.সাহেলা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. জামাল সালেহ উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর মেডিকেল থেকে ইতিমধ্যে ৫০ জন তরুণ চিকিৎসক চিকিৎসা সেবায় যুক্ত করতে সক্ষম হয়েছে।আমরা যেন জাতির অবদানে অবদান রাখতে পারি সেভাবে নিজেদের তৈরি করবো। লক্ষ্য ও চেষ্টা ঠিক থাকলে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে।তোমরা সামনের দিকে আরো ভালো করবে।জীবন একটা ম্যারাথন রেস।যে গতিতে সামনে যাওয়ার আমরা সে গতিতে এগিয়ে যাবো।
অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ ডা.হারুন অর রশিদ বলেন,করোনা মহামারী পরবর্তীতে আমাকে অনেক কিছু সামাল দিতে হয়েছে। শিক্ষক এবং শিক্ষার্থীরা অনেক সহযোগিতা করেছে। এখান থেকে ৫০ জন ডাক্তার হয়ে চিকিৎসা সেবা দিচ্ছে শিক্ষক হিসেবে এটাই সফলতা। চাঁদপুর মেডিকেল কলেজে অবকাঠামো না থাকলে শিক্ষক এবং ক্লিনিকেল সাইটে অনেক রোগী রয়েছে। পড়ালেখা পর্যাপ্ত পরিবেশ রয়েছে।তোমরা যদি চেষ্টা করে জীবনে সফলতা অর্জন করতে পারবে। আশাকরি তোমরা মানবিক ডাক্তার হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সম্মিলিত পেশাজীবী পরিষদ এর সভাপতি ডা.মোবারক হোসাইন চৌধুরী,উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা.হারুন অর রশিদ, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা.সাইফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডা.নুরুল আলম, ইন্টার্ন ডা. আহমেদ রাহি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহসিন রহমান,রবিউল হাসান,রিমন মোল্লা, জোবায়ের আল রশিদ মুন এবং রুবাইয়্যাত বিনতে আবেদন।
অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকগণ, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর তত্বাবধায়ক, ইন্টার্ন চিকিৎসক, অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রভাষক(বায়োকেমিস্ট্রি) ডা. মাশরুবা গুলশান, শিক্ষার্থী তাহসিন রহমান ও নাফিসা হোসাইন এর উপস্থাপনায় কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুস সামি,গীতা পাঠ করেন প্রমী রানী দেব এবং ত্রিপিটক পাঠ করেন কেকাওয়ান মারমা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া