শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১১-০১-২০২৫ ০২:৩৪ অপরাহ্ন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ২৭ স্থানে একযোগে লিফলেট বিতরণ করেছে হাইমচর উপজেলা বিএনপি।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে হাইমচর উপজেলার ৩টি ইউনিয়ন ও ২৭টি ওয়ার্ডে একযোগে এ লিফলেট বিতরণ করা হয়।
২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক হারুনর রশীদ গাজী, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজির আহাম্মেদ দেওয়ান, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল মান্নান আখন, উপজোলা যুবদল নেতা মোঃ আলি আকবর টেলু, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।
৩নং দক্ষিন আলগী ইউনিয়নে হাইমচর উপজেলা বিএনপি'র সভাপতি আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে সহ সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক সর্দার আবু তাহের, কোষাধক্ষ আব্দুর রশিদ খান, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বিলাল হোসেন আখন, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, সেচ্ছাসেবক দল সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন কতোয়াল, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক আহমেদ ফয়েজ সহ নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করেন। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৬নং চরভৈরবী ইউনিয়নে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন হাওলাদার, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম জিতু হাওলাদার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া