শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১২-০১-২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ন |
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন অবৈধ ঘোষণার পর দুইবার বোলিং পরীক্ষায় ব্যর্থ হলে তাকে নিষেধাজ্ঞা পেতে হবে।
সাকিব এর আগে ইংল্যান্ডের বার্মিংহ্যামে লাফবোরোতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। এরপর ভারতের চেন্নাইয়েও বোলিং পরীক্ষায় পাস করতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বল করতে পারবেন না বাঁহাতি এই স্পিনার। বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।
তবে চাইলে শুধু ব্যাটার পরিচয়ে খেলে যেতে পারবেন সাকিব। এর মধ্যে অ্যাকশন শোধরানোর কাজও চালিয়ে যেতে পারবেন। অ্যাকশন ঠিক হলে যদি পরীক্ষায় পাস করেন, তবে এই বোলিং নিষেধাজ্ঞা কাটবে তার।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া