শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১২-০১-২০২৫ ০১:০৬ অপরাহ্ন |
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ওই সড়কের সদর উপজেলার কুমারডুগি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকার মজুমদার বাড়ীর বাসিন্দা ও সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন (৫৫), তার স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭), ছেলে মো. হৃদয় (২২) ও তার স্ত্রী সামিয়া আক্তার (১৯)। নিহত কিশোর ফাহিম কাজী মনির হোসেনের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে অটোরিকশা যোগে হাজীগঞ্জে আসছিলেন। পথিমধ্যে সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায় এবং চালকসহ সকলেই গুরুতর আহত হন। এর মধ্যে গুরুতর আহত ফহিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এসব তথ্য জানান আহত পরিবারের আত্মীয় হাজীগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একই সময়ে তার ছেলে হৃদয়ের স্ত্রী সামিয়া ও অটোরিকশা চালককে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে নিয়ে আসা হয়। কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে নিহত ফাহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া