শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১২-০১-২০২৫ ০৮:০৯ অপরাহ্ন |
বাংলাদেশ ইসলামী আন্দোলন হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার মধ্য ভিঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (বুধবার) ১২ ফেব্রুয়ারি উপজেলা সমাবেশ বাস্তবতায়ন কমিটির আহবায়ক মোঃ রুহুল আমিন রাঢ়ীর সভাপতিত্বে
হাফেজ মাওলানা আখতারুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশে সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শাহ জামান গাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাঃ মাওলানা ছফিউল্যাহ্, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, যুব আন্দোলন হাইমচর উপজেলা শাখার সহ-সভাপতি শরীফ মোহাম্মদ মাসুম বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব আন্দোলন সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া