শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১২-০১-২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন |
রোববার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিয়া বাড়িতে (গাইন বাড়ি) এ দুর্ঘটনা ঘটে। খামারি নজরুল ওই বাড়ির অহিদুল ইসলামের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে নজরুল নিজ খামারে মুরগির খাবার দিতে গিয়ে অসতকর্তার কারণে বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে ওই হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এসব তথ্য নিশ্চিত করে বলেন, নজরুলের মরদেহ থানা হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মৃত্যুর কারণ জানতে প্রাথমিক তদন্ত চলমান। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া