চাঁদপুরে বিশ্ব বিবেকানন্দ যুব দিবস উদযাপন
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বিশ্ব বিবেকানন্দ যুব দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
১২-০১-২০২৫ ১১:০৮ অপরাহ্ন
চাঁদপুরে বিশ্ব বিবেকানন্দ যুব দিবস উদযাপন
চাঁদপুর সাহিত্য একাডেমিতে বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে বিশ্ব বিবেকানন্দ যুব দিবস পালন করা হয়।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তীতে যুব সংঘের সহ-সভাপতি অধ্যাপক দীপক চক্রবর্তীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মানিক পোদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি জয়রাম রায়, সহ-সভাপতি দুলাল গোস্বামী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল পাল, সুবাস সরকার, প্রশান্ত সেন, নারায়ণ ভৌমিক, সুকুমার সরকার, রনজিত দে প্রমুখ দে। বক্তাগণ তাদের বক্তব্যে স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোকপাত করেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ৭ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সবশেষে জয়রাম রায়কে সভাপতি এবং সুভাষ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ৩ বছরের জন্যে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


অনলাইন ডেস্ক ১২-০১-২০২৫ ১১:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া