শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৩-০১-২০২৫ ০৭:২৬ অপরাহ্ন |
সোমবার (১৩ জানুয়ারী ) বিকেলে হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের ইসমাঈল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আলী আকবরের ২ ছেলে ৪ মেয়ে। এর মধ্যে ২ মেয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন। এদিন বিকেলে শিম গাছ লাগানো নিয়ে বোন তাছলিমা ও আকলিমার সাথে ভাই ইউসুফ ও ভাবী শিউলীর ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তাদের বাবা আলী আকবর ও মা রোকেয়া বেগম ঘর থেকে বের হয়ে ঝগড়া নিবারণের চেষ্টা করেন। ঝগড়ার এক পর্যায়ে ছেলে ইউসুফ ও ছেলের স্ত্রী শিউলীর মারধরের শিকার হন বাবা আলী আকবর। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। এরপরেই হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ পুলিশি হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, বাবা অসুস্থ। তিনি স্ট্রোক করে মারা গেছেন। আমার সাথে বোনের ঝগড়া-বিবাদ ও হাতাহাতি হয়েছে। বাবার সাথে কোনো ঘটনা ঘটেনি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দেয়া হবে। এর পরেই আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া