শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৩-০১-২০২৫ ০২:৩৭ অপরাহ্ন |
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে ইউছুফ হোসেন (৩৬) ও তার স্ত্রী শিউলি বেগম (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ও শাহানা বেগম বলেন, ইউসুফের স্ত্রী শিউলির সাথে ননদ আকলিমার ঝগড়া হয়। বৃদ্ধ বাবা আকবর হোসেন ঝগড়া থামাতে গেলে ছেলে ইউসুফের ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত আকবরের মেয়ে আকলিমা বলেন, ঝগড়ার দেখে বাবা আমাকে বাঁচাতে গিয়ে ভাই ও ভাবির হাতে বাবা মারা গেলো।
জানতে চাইলে বলিয়া গ্রামের ইউপি সদস্য নেছার আহমেদ মিলন বলেন, বৃদ্ধ আকবর হোসেন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। এরই মধ্যে ছেলে মেয়ের ঝগড়া থামাতে গিয়ে তিনি মারা যান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূ ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া