শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৩-০১-২০২৫ ০৯:৪৩ অপরাহ্ন |
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে ওই সড়কে যান চলাচল শুরু হয়। এর আগে সকাল ১০টায় পথচারীদের জীবনরক্ষা ও নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুরের মনতলা বাজারে হাজীগঞ্জ- রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
ওই সড়কের বিভিন্নস্থানে সংস্কারের পর স্পিড ব্রেকার না থাকায় গত ১ সপ্তাহে ৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মসজিদের ইমামসহ দুজন নিহত এবং গুরুতর আহত হন পাঁচজন।
এ বিষয়ে স্থানীয় মেহেদী হাসান জানান, সড়কটি সংস্কারের পর থেকে দুর্ঘটনা বেড়েছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের পাশেই চালিয়াপাড়া মসজিদের ইমামসহ দুজন মারা গেছেন।
মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন ও মোতাহের হোসেন জানান, এখানে দুটি স্পিড ব্রেকার ছিলো, কিন্তু সড়ক সংস্কারের পর তা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্পিড ব্রেকারের জন্যে চাঁদপুরে সড়ক বিভাগ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেও সুরাহা হয়নি। অতি দ্রুত এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।
অন্যদিকে, ৩ ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে পৌঁছান ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এ সময় তার আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থী এবং স্থানীয়রা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া