শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৪-০১-২০২৫ ০২:৫১ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সীমানা প্রাচীর, প্রবেশ গেইট ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার কর্মপরিকল্পনায় নির্মান করা তারুণ্যের মঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর, প্রবেশ গেইট ও তারুণ্যের মঞ্চের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
উদ্বোধন শেষে নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আমি এই উপজেলা যোগদানের পরে দেখতে পেয়েছি পরিষদের প্রবেশ পথে কোনো গেইট নেই এবং সীমানা প্রাচীর খুবই ঝরাজীর্ণ অবস্থায়। উপজেলার পরিষদ কোনটি সেটিও মানুষ চিন্তে পারেনি, অফিস খুঁজে পেতেন না। ৫ ই আগস্টের পরে আমরা নিজেরাও দেখতে পেলাম উপজেলা পরিষদের কোন নিরাপত্তা নেই। তাই সকল কিছু চিন্তা করেই উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে সীমানা প্রাচীর এবং গেটের কাজটি করেছি এবং এই সার্বিক সহযোগিতা করেছেন এলজিইডি, আমি তাদের কে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমি হাইমচরে আশার পরে লক্ষ্য করতে পেরেছি। কোন একটি নির্দিষ্ট জায়গা নেই যেখানে এসে সাধারণ মানুষ বসতে পারবে, আন্দোলন করতে পারবে, মত প্রকাশ করতে পারবে বা কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে। সেই উদ্দেশ্যে তারুণ্যের মঞ্চ করা হয়েছে। যেনো যে কোনো সাধারণ মানুষ এখানে এসে তার মত প্রকাশ করতে পারে। এবং আমাদের একটি তারুণ্যের উৎসব শুরু হয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এর স্লোগান হচ্ছে এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই। ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অনেক গুলো প্রোগ্রাম রয়েছে সে সকল প্রোগ্রাম এই তারুণ্যের মঞ্চে অনুষ্ঠিত হবে। এবং আগামী দিনে সকল অনুষ্ঠান যেনো এই মঞ্চ হতে পারে সেজন্য স্থায়ীভাবে এই মঞ্চ তৈরি করা। যতদিন এই উপজেলা কর্মরত রয়েছে ততদিন হাইমচর বাসীর উন্নয়নে কাজ করে যাও।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ মাস্টার, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুছ ছালাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মোঃ আশিক আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার জুলফিকার হাসান মুরাদ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া