হাইমচর উপজেলায় তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ন

  

হাইমচর উপজেলায় তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৪-০১-২০২৫ ০২:৫১ অপরাহ্ন
হাইমচর উপজেলায় তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে জনস্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

 

প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ দক্ষতা পরিমার্জিত করার, তাদের চিন্তাভাবনা প্রকাশ করার এবং বিভিন্ন বিষয়ের গভীর উপলব্ধি অর্জনের প্ল্যাটফর্ম। তরুণ মনকে লালন করতে এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতর্ক চর্চা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখে। তাদের ভবিষ্যৎ জীবনে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। যুক্তিবিহীন সমাজ বা রাষ্ট্রব্যবস্থা আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। এক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করে বিতর্ক চর্চা। বিতর্ক চর্চা পরমতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। উন্নয়নের সঠিক পথে অগ্রগামী হতে সহায়তা করে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আহসানুল হক, উপজেলা প্রকৌশলী (অ.দা) মোঃ আশরাফুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন।

 

বিতর্ক প্রতিযোগিতায় আন্তঃস্কুল পর্যায়ে ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আন্তঃ কলেজ পর্যায়ে হাইমচর সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৪-০১-২০২৫ ০২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া