চাঁদপুরের ২০তম জেলা ও দায়রা জজ সামছুন্নাহার
১২ জুলাই, ২০২৬ ০২:০৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরের ২০তম জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

অনলাইন ডেস্ক
১৪-০১-২০২৫ ১০:৪৫ অপরাহ্ন
চাঁদপুরের ২০তম জেলা ও দায়রা জজ সামছুন্নাহার
চাঁদপুরের ২০ তম জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দিলেন সামছুন্নাহার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) চাঁদপুরের জেলা ও দায়রা জজ হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌছালে তাকে বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সামছুন্নাহারের নিজ জেলা পিরোজপুর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি ১ কন্যা সন্তানের জনক। তিনি ১৯৯৮ সালের ২৪ শে জুন সহকারী জজ হিসেবে পটুয়াখালীতে যোগ দেন। একই পদে নারায়নগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।

পরবর্তীতে মেট্রপলিটন ম্যাজিষ্ট্রেট ঢাকা ও কিশোরগঞ্জের সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকা, রাজবাড়ী, নোয়াখালীতে দায়িত্বে ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকা ও কুমিল্লা জেলায় কর্মরত থাকা অবস্থায় ২০১৮ সালের ২৩ এপ্রিল ঢাকায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দেন এবং চাঁদপুরে আসার আগে কুমিল্লায় স্পেশাল জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

চাঁদপুরের নবাগত জেলা ও দায়রা জজ ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের ১৫তম ব্যাচে ১৯৯১ সালে এল এল বি (সম্মান) ১৯৯২ সালে এল এল এম সম্পন্ন করেন।


অনলাইন ডেস্ক ১৪-০১-২০২৫ ১০:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া