হাইমচর দারুননাজাত মডেল মাদ্রাসার সবক প্রদান, মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ন

  

হাইমচর দারুননাজাত মডেল মাদ্রাসার সবক প্রদান, মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৫-০১-২০২৫ ০৭:৩১ অপরাহ্ন
হাইমচর দারুননাজাত মডেল মাদ্রাসার সবক প্রদান, মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

"জ্ঞান অর্জন হোক ইহ-পরকালীন সাফল্যের হাতিয়ার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর দারুন্নাজাত মডেল মাদ্রাসার সবক প্রদান, মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ইং)সকাল ১০ ঘটিকা ছোট লক্ষ্মীপুর গ্রামের ছৈয়াল মোড়ে অবস্থিত হাইমচর দারুন্‌নাজাত মডেল মাদ্রাসা ময়দানে এই সবক প্রদান, মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সন্তোষপুর দরবার শরীফ পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আব্দুল করিম বিন মুহাম্মদ।

 

উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন খাঁন এর সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালক সদস্য মাওলানা মোঃ আলী হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাটাখালী হামিদীয়া আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরিফ হোসেন, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র ইংরেজি শিক্ষক আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হাফেজ আবু তাহের।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, পরিচালক সদস্য মাওলানা মোঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষক কর্ণজিৎ দাস।

 

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সিরাজ পাটোয়ারী সহ মাদরাসার ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৫-০১-২০২৫ ০৭:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 137 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া