শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০১-২০২৫ ০৭:৫৫ অপরাহ্ন |
বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, আদায়কারী এমদাদ হোসেন মিলন, সহকারী এসও মো. শাহরিয়ার, ভান্ডার ফয়সাল আহম্মেদ, সার্ভেয়ার শেখ মনিরুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, চাঁদপুর পৌরসভায় যত অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিপনীবাগ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। কুমিল্লা রোড প্রশস্থ করতে বাকী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া