শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৫-০১-২০২৫ ০৯:২৬ অপরাহ্ন |
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দুপুরে শোরসাক রাউত বাড়ির মৃত আ. রহমানের ছেলে আ. খালেক মাছ ধরতে আসলে খালের মাঝখানে মৃতদেহ দেখে পার্শ্ববর্তী লোকজনকে খবর দেন। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।
সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন পূর্বে তার মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া