ফরিদগঞ্জ পৌর শাখার প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন ; সভাপতি মাহবুব, সম্পাদক মনির
০৩ জুন, ২০২৬ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জ পৌর শাখার প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন ; সভাপতি মাহবুব, সম্পাদক মনির

অনলাইন ডেস্ক
১৫-০১-২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন
ফরিদগঞ্জ পৌর শাখার প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন ; সভাপতি মাহবুব, সম্পাদক মনির
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ পৌর শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব পাঠান (প্রাপ্ত ভোট ৭৭) সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চরকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম (প্রাপ্ত ভোট ৩০)।

সাধারণ সম্পাদক পদে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন সাধারণ সম্পাদক (প্রাপ্ত ভোট ৮০) নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান (প্রাপ্ত ভোট ২৬)।

মোট ১১০ জন ভোটারের মধ্যে ১০৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ পৌর শাখার নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা, নির্বাচনে অংশগ্রহণকারী বিজিত দুই প্রার্থী এবং ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।


অনলাইন ডেস্ক ১৫-০১-২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া