চাঁদপুরে নোংরা পরিবেশে টমেটো সস তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১২ জুলাই, ২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন

  

চাঁদপুরে নোংরা পরিবেশে টমেটো সস তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
১৫-০১-২০২৫ ১০:২৯ অপরাহ্ন
চাঁদপুরে নোংরা পরিবেশে টমেটো সস তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় বিসিক শিল্পনগরীতে নোংরা পরিবেশে টমেটো সস তৈরীসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ খাবার উৎপাদন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জনুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স কর্তৃক শহরের বাবুরহাট ও বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে এশিয়া বেকারি মালিককে ২ হাজার টাকা, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদ বেকারি মালিককে ১০ হাজার টাকা এবং নোংরা পরিবেশে টমেটো সস তৈরির অপরাধে আরিয়ান ফুড প্রডাক্টস মালিককে ৩০ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক অভিযানে সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


অনলাইন ডেস্ক ১৫-০১-২০২৫ ১০:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া