হাইমচরে প্রশাসনের বিশেষ অভিযানে ৩৫০ কেজি জাটকা জব্দ
২৩ আগস্ট, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

  

হাইমচরে প্রশাসনের বিশেষ অভিযানে ৩৫০ কেজি জাটকা জব্দ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৬-০১-২০২৫ ১২:১৬ পূর্বাহ্ন
হাইমচরে প্রশাসনের বিশেষ অভিযানে ৩৫০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ কেজি জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে জব্দ করা জাটকা উপজেলা মৎস্য অধিদপ্তর এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করেন।

এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অভিযানে হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় চরভৈরবী মাছঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুছ ছালাম, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী অফিসার ইজাজ মাহমুদসহ মৎস্য অফিস কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৬-০১-২০২৫ ১২:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া