দেশের প্রথম এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু
০৩ জুন, ২০২৬ ০৬:৫৫ পূর্বাহ্ন

  

দেশের প্রথম এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
১৬-০১-২০২৫ ০১:১৭ অপরাহ্ন
দেশের প্রথম এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু
বাংলাদেশে প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হাসপাতালের তত্ত্বাবধায়ক আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সানজিদা আক্তার শুধু এইচএমপি ভাইরাসের কারণে মারা যাননি। তার আরও অনেক শারীরিক জটিলতা ছিল। স্থূলতা ছিল, কিডনি সমস্যা ছিল।

গত রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশে প্রথম এইচএমপি ভাইরাস শনাক্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান।


অনলাইন ডেস্ক ১৬-০১-২০২৫ ০১:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 119 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া