হাইমচরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
২৬ মে, ২০২৬ ০৭:৫৬ অপরাহ্ন

  

হাইমচরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৬-০১-২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন
হাইমচরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের যৌথ আয়োজনে কর্মশালায় উপজেলায় প্রকৌশলী মোঃ আশরাফুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সদস্য জাহিদুল ইসলাম, শিমুল অধিকারী সুমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

শীর্ষক কর্মশালা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, যোগাযোগ, প্রযুক্তি সহ নানান সমস্যা এবং সম্ভাবনা বিষয়ক ভাবনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে হাইমচর সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়। 


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৬-০১-২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া