চাঁদপুরে বই ছায়া'র উদ্যোগে বইয়ের বন্ধুত্বের উৎসব-২০২৫ অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৬:৫৫ পূর্বাহ্ন

  

চাঁদপুরে বই ছায়া'র উদ্যোগে বইয়ের বন্ধুত্বের উৎসব-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
১৬-০১-২০২৫ ০৯:১৬ অপরাহ্ন
চাঁদপুরে বই ছায়া'র উদ্যোগে বইয়ের বন্ধুত্বের উৎসব-২০২৫ অনুষ্ঠিত
চাঁদপুরে বইপ্রেমী ও পাঠকদের ব্যতিক্রমী সংগঠন 'বই ছায়া'র উদ্যোগে পাঠক, গুণীজন এবং বইপ্রেমীদের নিয়ে বইয়ের বন্ধুত্বের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর পৌর পাঠাগারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বই মানুষের জীবনের শ্রেষ্ঠ বন্ধু। জীবনকে সুন্দর করতে বই পড়ার বিকল্প কিছু নেই। বই মানুষকে জানতে শেখায়। অনেক বড়ো মানুষ না হতে পারলেও নিজেকে জানার জন্যে হলেও বই পড়তে হয়। বিশ্বে এমন অনেক গুণীজন ছিলেন, যাদের জীবনকর্ম আমরা বইয়ের মাধ্যমে পেতে পারি। কোনো কোনো সফল মানুষের দীর্ঘ জীবনের সমস্ত অর্জন আমরা মাত্র কয়েক ঘন্টায় পড়ে জানতে পারি।

তিনি আরো বলেন, সময়ের পরিক্রমায় আমরা খুব সহজেই যে কোনো বই হাতের নাগালে পেতে পারি। কিন্তু আমরা যদি সেই বই পড়ে নিজেদের জীবন ও মূল্যবোধ তৈরি করতে না পারি, তাহলে এক সময় আমাদের মনুষ্যত্ব ও জ্ঞান লোপ পাবে। তাই আমাদের সকলের উচিত মানুষ হওয়া এবং মূল্যবোধ সৃষ্টি করতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। কারণ, বই মানুষের পরম বন্ধু।

'বই ছায়া'র প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও রকি রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আরমান চৌধুরী রবিন, গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


অনলাইন ডেস্ক ১৬-০১-২০২৫ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া