হাইমচরে যুব উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ন

  

হাইমচরে যুব উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৬-০১-২০২৫ ০৯:২৪ অপরাহ্ন
হাইমচরে যুব উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে হাইমচর উপজেলায় যুব উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফেরদাউস আক্তার, উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ আহসানুল হক।

এসময় উপস্থিত ছিলেন গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনে, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে অংশগ্রহণকারী।

যুব উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে প্রথম স্থান অর্জন করে গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোক্তা, তৃতীয় স্থান অর্জন করে উদ্যোক্তা সৈকত হোসেন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৬-০১-২০২৫ ০৯:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া