বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় মতলবের সাদ্দামের মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ন

  

বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় মতলবের সাদ্দামের মৃত্যু

অনলাইন ডেস্ক
১৬-০১-২০২৫ ০৯:২৯ অপরাহ্ন
বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় মতলবের সাদ্দামের মৃত্যু
বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ঢাকার নবীনগরে ট্রাক চাপায় প্রাণ গেলো মতলব দক্ষিণ উপজেলার ব্যাটারিচালিত অটোরিক্সাচালক সাদ্দাম হোসেনের।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দিবাগত গভীর রাতে ঢাকার আশুলিয়া-নবীনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় শামীম সরকার নামে অপর বন্ধু। নিহত সাদ্দাম হোসেন (২২) মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার পদুয়া এলাকার মো. আলমগীর হোসেনের একমাত্র ছেলে। আহত শামীম সরকার পার্শ্ববর্তী হরিদাসপাড়া এলাকার ফারুক সরকারের ছেলে। বর্তমানে শামীম কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার হরিদাসপাড়া গ্রামের মৃত শাহজাহান প্রধানের ছেলে তামিম হোসেন হাবিবের সাথে ঢাকার আশুলিয়া-নবীনগর এলাকায় বেড়াতে যান তার বন্ধু একই এলাকার ফারুক সরকারের ছেলে শামীম সরকার ও পার্শ্ববর্তী পদুয়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন। নবীনগর মোড় এলাকায় রাত ২টার দিকে রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায় তাদের। এতে মারাত্মকভাবে আহত হয় সাদ্দাম ও শামীম সরকার। তবে ভাগ্যক্রমে অক্ষত থাকেন তামিম। পরে তামিমসহ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান সাদ্দাম হোসেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহাম্মদ বলেন, ঢাকার আশুলিয়া-নবীনগরে সড়ক দুর্ঘটনায় মতলব দক্ষিণ থানার সাদ্দাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা আশুলিয়া থানা পুলিশের সাথে কথা বলেছি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তবে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।


অনলাইন ডেস্ক ১৬-০১-২০২৫ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া